জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আনোয়ার হোসেনকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এই নিয়োগপত্রে সই করেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলো ডটকমকে এ খবর জানান। এর আগে গত শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেলে আনোয়ার হোসেনসহ আরও তিনজন শিক্ষক নির্বাচিত হন। পরে এই তিনজনের নাম প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সেখানে তিনজনের মধ্য থেকে আনোয়ার হোসেনকে বাছাই করা হয়।