জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সৃষ্ট সংঘর্ষের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছিল প্রায় এক বছর আগে। এর পরও ওই কমিটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থেমে থাকেনি। বিলুপ্ত কমিটির একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণে জড়িত থাকার অভিযোগও উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১৬ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বাতিল ঘোষণা করা হয়। ওই কমিটির অনেকে শিক্ষাজীবন শেষ করলেও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ পারভেজ খান (৩০তম ব্যাচ, ইংরেজি) এখনো স্নাতক পরীক্ষাই দেননি। উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান (৩২তম ব্যাচ, অর্থনীতি) সম্প্রতি স্নাতকোত্তর পর্যায়ে একটি পরীক্ষা দেওয়ার পর বাকিগুলো আর দেননি। এ ছাড়া ছাত্রলীগের কর্মী আজিবুর রহমান, এস এম শামীম, মো. কামরুল হাসান, জাফর বিন রশিদ, মো. সুজন,্রমুস্তাফিজুর রহমান, এস এম নিয়ামুল হাসানসহ ৩১, ৩২ ও ৩৩তম ব্যাচের অনেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা দেননি। ছাত্রত্ব টিকিয়ে রেখে সংশ্লিষ্ট সংগঠনে নিজেদের প্রতিষ্ঠিত করতেই তাঁরা এই পদ্ধতি অবলম্বন করছেন বলে অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ৩৯তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে।বিলুপ্ত কমিটির নেতাদের মধ্যে উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. নাহিদুর রহমান এককভাবে ক্যাম্পাসে ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, গত বছরের ৯ জুন্রসরকার ও রাজনীতি বিভাগে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির শেষ দিনে ১২তম স্থান অধিকারী মো. জুলহাস নামে এক ছাত্র ভর্তি হতে আসেন। ১৩তম স্থান অধিকারী ছাত্রকে ভর্তির সুযোগ করে দিতে নাহিদুর রহমানের নির্দেশে ওই বিভাগের সামনে থেকে ছাত্রলীগের কর্মী ইমরান, সোহেল, সুজনসহ পাঁচ-ছয়জন জুলহাসকে অপহরণ করেন। ঘটনা জানাজানি হলে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর ক্যাম্পাসে অধিপত্য প্রতিষ্ঠায় নাহিদুর তাঁর অনুসারী ছাত্রলীগের কর্মীদের পাশাপাশি স্থানীয় বহিরাগত যুবকদের্র নিয়ে নিজস্ব কর্মী বাহিনী গড়ে তোলেন। এঁদের মধ্যে সূচক, জাকির, বহিরাগত মনির, চাক্কু মিলন, সাদ্দাম, ইশতিয়াকের মাধ্যমে নাহিদুর মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের ছাত্রদলের কর্মীকে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া বাবদ তাঁর কর্মী বাহিনীর সদস্যরা আট থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। এ ছাড়া তাঁরা হলের বাইরে অবস্থানকারী একাধিক ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীকে হলে তুলে নিতে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন অভিযোগ করেন, নাহিদুর ছাত্রদলের একাধিক কর্মীর কাছ থেকে পরীক্ষায় অংশগ্রহণ এবং হলে তুলে নিতে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। প্রশাসন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এ ব্যাপারে প্রমাণসহ অভিযোগ দায়ের করা হবে। এ ব্যাপারে নাহিদুর রহমান গত রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ছাত্রলীগের একটি পক্ষের নেতা-কর্মীরা ওসব অভিযোগ করেছেন। অভিযোগ ও পাল্টা অভিযোগ: তবে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রশাসন এ পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করে। মারামারি, ভাঙচুর ও অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টায় লিপ্ত হওয়ার অভিযোগে গত বছর ৪ জুলাই বিলুপ্ত কমিটির তিন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ পারভেজ খান, মাহফুজুর রহমান, মনোজ মণ্ডল ও ছাত্রলীগের নেতা আবদুল হাদি ভুঁইয়ার ওপর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ মণ্ডল অভিযোগ করে বলেন, প্রশাসন এক পক্ষের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করতে গিয়ে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ওসব সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমানে ওই পক্ষের্র নেতা-কর্মীরাই ক্যাম্পাসে অবস্থান করছেন। তিনি দাবি করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও প্রশাসন তাঁদের বিরুদ্ধে এ অন্যায় সিদ্ধান্ত নিয়েছিল।্রসভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের সঙ্গে গত বছরের ১৬ ফেব্রুয়ারি আজিবুর-অয়নের পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পরে পুলিশের সহযোগিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা আজিবুর-অয়নের পক্ষের নেতা-কর্মীদের মারধর করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানী হল নিজেদের দখলে নেয়। এ সময় পুলিশ আজিবুর-অয়নের পক্ষের ২৮ জনকে আটকও করে। এরপর ১১ মাস পেরিয়ে গেলেও্র আজিবুর-অয়নের পক্ষের অর্ধশতাধিক কর্মী ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। বারবার তাঁরা প্রশাসনকে তাঁদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। গত বছরের ১০ মার্চ মীর মশাররফ হোসেন হলের পলাশ-রিগান-জিহানের পক্ষের কর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের দুজন কর্মীকে মারধর করেন। পরে বিভিন্ন হল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের প্রিতম-সাব্বিরের নেতৃত্বে ২০-২৫ জন রড, লোহার পাইপ ও হকিস্টিক নিয়ে পলাশ-রিগান-জিহানের পক্ষের কর্মীদের ওপর হামলা চালিয়ে ১০-১২ জনকে গুরুতর আহত করেন। এ সময় হলের অর্ধশতাধিক কক্ষ ভাঙচুর করা হয়। প্রায় এক মাস বাইরে থাকার পর পলাশ-রিগান-জিহানের পক্ষের কর্মীরা প্রশাসনের কাছে বারবার তাঁদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার অনুরোধ করেন। প্রশাসনের একটি মহলের আশ্বাসে গত বছর ৩ মার্চ মধ্যরাতে তাঁরা হলে ফিরে প্রিতম-সাব্বিরের পক্ষের কর্মীদের ওপর হামলা চালিয়ে হল দখলে নেন। কিন্তু পরদিন সকালে পুলিশ পলাশ-রিগান-জিহানের পক্ষের পাঁচ কর্মীকে আটক করলে অপর কর্মীরা হল ছেড়ে পালিয়ে যান। পরে প্রশাসন এই পক্ষের ছয়জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করে। ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী ছাত্রলীগ নেতা আজিবুর রহমান বলেন, ১০ বারের বেশি মৌখিক ও লিখিতভাবে প্রশাসনের কাছে নেতা-কর্মীদের্রক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। কিন্তু ক্যাম্পাসে ফিরতে হলে বিভিন্ন হলের বর্তমান নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিলুপ্ত কমিটির সভাপতি সোহেল পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনাগুলো মূলত ছাত্রলীগের মূলধারা থেকে বিচ্যুত নেতা-কর্মীদের সঙ্গেই হয়েছে। উপাচার্যের বক্তব্য: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে সংঘটিত সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ সত্য নয়। বাইরে অবস্থানকারীদের মধ্যে অনেকের ছাত্রত্ব নেই জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অথচ ক্যাম্পাসে আসতে পারছেন না—এ রকম সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।