জাহাঙ্গীরনগরে অস্ত্র উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে আজ সোমবার সকালে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করে আশুলিয়া থানাার পুলিশ।আটক তিনজন হলেন: মওলানা ভাসানী হলের বোরহান উদ্দিন ও মো. মোর্শেদুর রহমান এবং শহীদ রফিক-জব্বার হলের মো. মাজেদুর রহমান। এঁরা ছাত্রলীগে অনুপ্রবেশকারী বলে সংগঠনটির ওই হল শাখার ভাষ্য।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ দুটি হলে তল্লাশি চালায়। এ সময় মওলানা ভাসানী হলের ১০৮ নম্বর কক্ষ থেকে একটি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করে পুলিশ। শহীদ রফিক-জব্বার হলের একটি কক্ষ থেকে রামদা, রড ও লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।মওলানা ভাসানী হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসেল মাহমুদ দাবি করেন, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা ছাত্রলীগে অনুপ্রবেশকারী। ছাত্রলীগ নামধারী এসব অনুপ্রবেশকারীর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংগঠনকে বিব্রত হতে হচ্ছে।তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, খোঁজখবর নিয়ে কেউ দায়ী থাকলে সাংগঠনিকভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, অস্ত্রের সঙ্গে জড়িত ছাত্রদের চিহ্নিত করতে প্রক্টরিয়াল বডির সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।