জাহাঙ্গীরনগরের শিক্ষকের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা-সংক্রান্ত ফেসবুকে বক্তব্য দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার রুহুল আমিনকে আগামী ১৭ অক্টোবর হাজির হতে বলা হয়েছে। এ জন্য দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত নোটিশ জারি করতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জানা যায়, ১৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন নজরে এলে ওই দিন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন তা উপস্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।আজ এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই শিক্ষক বিদেশে রয়েছেন বলে আদালতে অবহিত করি। আদালত ১৭ অক্টোবর তাঁকে হাজির হতে নির্দেশ দেন। এ জন্য দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত নোটিশ জারি করতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।’