জাহাজ ভাঙাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জাহাজ ভাঙা ও রিসাইক্লিংকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ রোববার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত জাহাজ ভাঙা ও রিসাইক্লিং-সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এ ছাড়া জাহাজ ভাঙা ও রিসাইক্লিংকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করারও সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদসহ সংশ্লি¬ষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বৈঠকে ভাষণকালে যে এলাকায় শিল্পটি স্থাপিত হবে, সেখানকার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়ে সতর্ক থাকতে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, এই শিল্পের সব নিয়মকানুন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে। যাতে কোনোভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এ ছাড়া পরিবেশও অক্ষুণ্ন রাখতে হবে।বৈঠকে বলা হয়, এ সিদ্ধান্তের কারণে রড ও ইস্পাতের মতো অত্যাবশ্যকীয় নির্মাণসামগ্রীর দাম কমবে। বাসস।