জাহাজনির্মাণ শিল্প নিয়ে ‘ধাতুর গোলকধাঁধা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশে বর্তমানে জাহাজনির্মাণশিল্প এগিয়ে যাচ্ছে দারুণভাবে। যেখানে কিছু উদ্যোক্তা এ শিল্পকে দেশের প্রতিষ্ঠিত শিল্পে পরিণত করতে যাচ্ছেন, সেখানে অন্য একদল উৎসাহিত করছেন জাহাজভাঙাশিল্পকে। জাহাজনির্মাণশিল্পের উন্নতি ও জাহাজভাঙাশিল্পের কুপ্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আলোকচিত্রী দীন মোহাম্মদ। তাঁর তোলা অর্ধশতাধিক আলোকচিত্র নিয়ে সোমবার বিকেল থেকে রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হলো প্রদর্শনী ‘দ্য মেজ অব মেটাল’ বা ‘ধাতুর গোলকধাঁধা’। জাহাজনির্মাণপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের সহযোগিতায় আলোকচিত্রী দীন মোহাম্মদ এই প্রদর্শনীর মধ্যে তুলে এনেছেন সম্ভাবনাময় এই শিল্পটির নানা দিক। শিল্পীর তোলা মোট ৫০টি চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। চিত্রগুলোতে জাহাজ নির্মাণের প্রাথমিক ধাপ থেকে শুরু করে তৈরির বিভিন্ন সময়ের চিত্রগুলোকে শিল্পী তার ফ্রেমে বন্দী করেছেন। এ ছাড়াও প্রাণহীন যন্ত্রের মধ্যেও যে নান্দনিকতার ছোঁয়া রয়েছে, তা তিনি ফুটিয়ে তুলেছেন তাঁর চিত্রে।প্রদর্শনীটি আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।