জাহানারা বেগমের কুলখানি শুক্রবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট শিল্পপতি মরহুম মকবুলার রহমানের স্ত্রী জাহানারা বেগম রুবির কুলখানি আগামী শুক্রবার বাদ আসর কনকর্ড হানিডিউয়ে (বাড়ি-১৮, রোড-১০১, গুলশান-২, ঢাকা) অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আজ সোমবার জাহানারা বেগমের কুলখানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়ায় তাঁর সন্তান ইশরাত, ফাহমি ও মিতা দুঃখ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।