জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ আদালত-৫ এর বিচারক নাসির উদ্দিন মাহমুদ এ অভিযোগ গঠন করে আগামী ১৬ থেকে ১৯ জুন চার দিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। জাহানারা বেগম মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। জাহানারা বেগম আজ আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।প্রসঙ্গত, দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে।