জাহিদ এবার টাউট মজিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানাধর্মী চরিত্রে অভিনয় করে জাহিদ হাসান অনেকেরই মন জয় করেছেন। এবার তিনি আরও ব্যতিক্রমধর্মী এক চরিত্রে অভিনয় করছেন। তাঁর অভিনীত এবারের চরিত্রের নাম টাউট মজিদ। ক্যাপসুল ফাইভ হান্ড্রেড এমজি নামের নতুন একটি ধারাবাহিকে এ ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি লিখেছেন শফিকুর রহমান ও পরিচালনা করছেন মোহাম্মদ নোমান।জাহিদ বলেন, ‘নাটকেব নানা রকম চরিত্রে অভিনয় করতে হয়। এবার করছি টাউট মজিদ চরিত্রে। নাটকটিতে আমাদের সমসাময়িক অভিনয়শিল্পীদের পাশাপাশি এ প্রজন্মের অনেকে কাজ করছেন। চেষ্টা করছি চরিত্রটি দর্শকদের ভালো লাগার মতো করে ফুটিয়ে তুলতে।’