প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা হারিয়ে ফেলেছিল তাঁর বুটজোড়া, আর মুখরা রমণীর মতো সরব হয়েছিল সমালোচকেরা—এমিলি শেষ! সমালোচনার গঞ্জনা তো সইতেই হবে। জাতীয় দলের হয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পাননি, লিগেও দুর্দশা যেন কাটছিল না। তবে নিজের ওপর আস্থা হারাননি এমিলি। জানতেন, এই দুঃসময়, ওই সরব হয়ে ওঠা নিন্দুক—সবাইকে পাল্টা জবাব দিতে হলে কিছু করে দেখাতে হবে মাঠেই। ‘কিছু’ করে দেখালেন। এক ম্যাচেই পাঁচ গোল! বাংলাদেশ লিগে মোহামেডানের হয়ে আরামবাগকে ৭-০ গোলে বিধ্বস্ত করার নায়কই আমাদের এ সপ্তাহের তারকা।