জায়ের হাতে জা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নে গৃহবধূ সাহারা খাতুনকে (৪৬) লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে তাঁর জা আসমা খাতুন (৪০)। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় নিহতের ছোট ভাই আমিনুল ইসলাম আসমা খাতুনকে প্রধান আসামি করে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। আসমা খাতুনকে মাদারগঞ্জ থানার পুলিশ আজ শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে।পুলিশ ও গ্রামবাসী জানায়, আসমা খাতুন গতকাল বৃহস্পতিবার রান্নাঘরে দুপুরের খাবার রান্না করতে যান। এ সময় তাঁর বড় জা সাহারা খাতুন বাধা দেন। এ নিয়ে বেলা ১১টার দিকে দুই জায়ের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আসমা খাতুন বড় জা সাহারা খাতুনের মাথায় লাঠি দিয়ে কয়েকবার আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। সাহারা খাতুনকে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে সেখানে তিনি মারা যান।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, মামলার আসামি আসমা খাতুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।