জি এম কাদেরকে আবারও মুঠোফোনে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে আবারও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। খুদে বার্তায় অশালীন ভাষায় তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ‘তোর অনেক বড় ক্ষতি হবে, সাবধানে থাকিস।’ এ হুমকির ব্যাপারে পরে জি এম কাদের সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে ০১৬৭৫৬৮৫২২২ নম্বরের মুঠোফোন থেকে খুদে বার্তায় হুমকি দেওয়া হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুই দফায় মুঠোফোনে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার বিষয়টি মন্ত্রী প্রথম আলোকে নিশ্চিত করেছেন।