জি টিভি (গাজী টিভি)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃষ্টি, চড়ুই পাখি ও ফেসবুক’ নাটকে অপর্ণা ও রওনক হাসান। জি টিভিতে (গাজী টিভি) ঈদের তৃতীয় দিন রাত নয়টা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটকটি। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ারনোলকজি টিভিতে (গাজী টিভি) ঈদের তৃতীয় দিন রাত ১১টায় প্রচারিত হবে টেলিছবি নোলক। লিখেছেন ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। অভিনয় করেছেন নায়লা আজাদ নূপুর, তমালিকা কর্মকার, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম, শ্যামল প্রমুখ। তরুণ জেলে দামোদর বাবার মতোই সমুদ্রের প্রেমে মজেছে। মা সমলার বুক কাঁপে, কবে দামোদরও বাবার পথ ধরে। দামোদর উচ্ছল, দামোদর ফুর্তিবাজ, দামোদর প্রেমিক, দামোদর বদমেজাজি। পদ্ম দামোদরকে মন দিয়েছে। দামোদর যেমন অস্থির, ততটাই শান্ত পদ্ম। পদ্মর ভীষণ রাগ লাগে যখন দামোদর জেলেপল্লির এক বিধবা বাসনার ঘরে যায়। তার সন্দেহ, বাসনা দামোদরকে ব্যবহার করে।সুমুদ্দুরজি টিভিতে (গাজী টিভি) ঈদের দিন রাত নয়টা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক সমুদ্দুর। লিখেছেন নাজনিন চুমকি, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মিলন, তারিন, সাঈদ বাবু প্রমুখ। শান্ত আর রিমির দাম্পত্য জীবনে নির্ভরশীলতা আছে, কিন্তু ভালোবাসার জায়গা দখল করেছে সন্দেহ। সেখানে বিশ্বাস অনেকটা নড়বড়ে। এখন অবাক লাগার বিষয়, তাহলে ‘নির্ভরশীলতা’ কীভাবে তৈরি হলো? এক জোনাকি আঁধারজি টিভিতে (গাজী টিভি) ঈদের দিন রাত সোয়া ১১টায় প্রচারিত হবে টেলিছবি এক জোনাকি আঁধার। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফরোজা বানু, কে এস ফিরোজ, অপূর্ব, সুমাইয়া শিমু, মাহমুদ সাজ্জাদ, নির্জনা প্রমুখ।নদীর বাবা হত্যাচেষ্টার মামলায় জেলখানায়। তার জামিন নিতে লাগবে দুই লাখ টাকা। এই টাকার জন্য নদী শহরে যায়। সেখানে এত টাকা অর্জনের একটাই উপায়—অনৈতিক জীবন বেছে নেওয়া। কিন্তু নদী তা পারে না। পত্রিকায় বিজ্ঞাপন দেখে সে কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তার কিডনি পাওয়ার পর সুস্থ হয়ে ওঠে অপু। এরপর সে নদীর খোঁজে তাদের গ্রামে আসে।