জিজ্ঞাসাবাদের জন্য আসামি রনির সৎমাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় ফরিদপুরে বখাটের হাতে নিহত চাঁপা রানী ভৌমিককে হত্যা মামলায় আসামি দেবাশীষ সাহা ওরফে রনির সৎমা প্রমিতা রানী সাহা ও তাঁর এক প্রতিবেশী হাজেরা বেগমকে (৪৫) পুলিশ আটক করেছে। গতকাল বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়।আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিহতের বাড়ির সামনে আজ বৃহস্পতিবার থেকে পুলিশ প্রহরা বসানো হয়েছে।আজ সকাল ১০টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির ও জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।কাল শুক্রবার তিন দিনের শ্রাদ্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।এ সময় প্রধানমন্ত্রীর দপ্তরের ডিজির পক্ষ থেকে শোক প্রকাশ করে সমবেদনা জানানো হয়।একই সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশিদের পক্ষ থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া চাঁপা রানী ভৌমিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।মধুখালীতে আজ বিভিন্ন স্কুলে শিক্ষার্থী ও চিনিকল শ্রমিকেরা কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেছেন।বেলা সাড়ে ১১টায় ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে শ্রমিকেরা ১০ মিনিটের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন।এদিকে আজ দুপুর ১২টা ১০ মিনিটে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুকুল জ্যোতি চাকমা আসামি রনির বাবা রতন সাহার মদের দোকানের সামনের ও পেছনের দরজা সিলগালা করে দিয়েছেন।গত মঙ্গলবার বিকেলে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিকার চাওয়ায় ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলাতে বখাটেরা চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে। গতকাল বিকেল চারটায় বাড়ির আঙিনায় তাঁকে সমাহিত করা হয়।