জিডি করার কিছুক্ষণের মধ্যে অপহূত হলেন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আড়াই ঘণ্টার মধ্যে অপহূত হয়েছেন একজন ব্যবসায়ী। মাহমুদুন্নবী নামের ওই ব্যবসায়ীকে আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে কাকরাইল এলাকা থেকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায় বলে জানিয়েছে তাঁর পরিবার। ৭৩ বছর বয়সী এই ব্যবসায়ী ক্যাপরিকন নামের একটি ওষুধ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তাঁর স্ত্রী ফাতেমা বেগম বলেন, ব্যবসায়িক অংশীদারি বিষয় নিয়ে গত তিন-চার দিন ধরে মাহমুদুন্নবীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এ ব্যাপারে আজ বেলা ১১টার দিকে তিনি মোহাম্মদপুর থানার জিডি করেন। এর আড়াই ঘণ্টা পর কাকরাইল এলাকায় নিজের গাড়িতে ওঠার সময় অজ্ঞাত লোকজন তাঁকে ধরে নিয়ে যায়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।