জিমির পাশে শেহজাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সলতের মতো জ্বলছে ইংল্যান্ড। নিভু নিভু অবস্থা। একটি মাত্র ম্যাচ বাকি। আগামী পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে না পারলে ইংলিশদের শেষ আলোটুকুও নিভে যাবে। শেষ হয়ে যাবে অ্যান্ড্রু স্ট্রাউসদের বিশ্বকাপ।মাঝে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ব্রিটিশ গণমাধ্যমের প্রশংসা কুড়ালেও বাংলাদেশের কাছে হারে তা জলাঞ্জলি গেছে। দস্তুরমতো ধোলাই চলছে স্ট্রাউসদের। বিশেষ করে জেমস অ্যান্ডারসন যেন রিসিভিং এন্ডে। দলের প্রধান বোলারের হতশ্রী চেহারা। পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র ৪ উইকেট। বিনিময়ে দানবীরের মতো দিয়েছেন ২৮২ রান।তবে অ্যান্ডারসনের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন সতীর্থ আজমল শেহজাদ। এই পেসার বলেছেন, অ্যান্ডারসন অভিজ্ঞ খেলোয়াড়। একটা ম্যাচে ভালো করলেই সে ঘুরে দাঁড়াবে, ‘জিমি ৭-৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তার সামর্থ্য আমাদের জানা। ওর জ্বলে উঠতে একটি ম্যাচই যথেষ্ট।’ ওয়েবসাইট।