জিম্বাবুয়ে সফরে শীর্ষ ভারতীয় খেলোয়াড়েরা বিশ্রামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে দেখা যাবে একঝাঁক নতুন মুখ। নতুনদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ে সফরের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় ক্রিকেটারকে। তাঁরা হলেন শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, জহির খান, গৌতম গাম্ভির, বীরেন্দ্র শেবাগ, আশীষ নেহরা, প্রবীণ কুমার ও হরভজন সিং। ধোনির পরিবর্তে এই সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সুরেশ রায়না।নির্বাচকেরা জানিয়েছেন, আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ঘরোয়া ক্রিকেট থেকে ভালো ক্রিকেটার বের করে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসছে ২৮ মে ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে। এ সিরিজের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে মুরালি বিজয়ের। এ ছাড়া আইপিএলে নজর কাড়া পারফরম্যান্স প্রদর্শনের সুবাদে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে সুযোগ দেওয়া হয়েছে।