জিম্মিদের ব্যাপারে খোঁজ নেওয়া ছাড়া সরকারের কিছু করার নেই: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ‘এমভি জাহান মণি’র ২৬ জন বাংলাদেশির ব্যাপারে খোঁজখবর নেওয়া ছাড়া সরকারিভাবে কিছু করার নেই।আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।প্রায় তিন মাস ধরে জিম্মি ২৬ বাংলাদেশি নাগরিকের মুক্তির বিষয়টি কোন পর্যায়ে আছে, জানতে চাইলে মন্ত্রী এ মন্তব্য করেন।শাজাহান খান বলেন, ‘আমরা সরকারের তরফ থেকে কেবল খোঁজখবরই নিতে পারি। জাহাজের মালিক জিম্মিদের মুক্তির ব্যাপারে জলদস্যুদের সঙ্গে আলোচনা করছেন বলে শুনেছি। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হচ্ছে, এটি আমাদের জানা নেই।’সূত্র জানায়, গত বছরের ৫ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় এমভি জাহান মণি আরব সাগরের ভারতীয় উপকূলে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন পণ্য নিয়ে ইন্দোনেশিয়া থেকে গ্রিস যাচ্ছিল। হানা দেওয়ার ৪৫ মিনিটের মধ্যে জলদস্যুরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এবং ২৬ বাংলাদেশি নাবিককে জিম্মি করে সেটি সোমালিয়ার দিকে নিয়ে যেতে থাকে। জলদস্যু আক্রান্ত হওয়ার সময় জাহাজটি ভারতীয় জলসীমার মধ্যে ছিল।