জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বিচারের জন্য প্রস্তুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলা বিচারের জন্য প্রস্তুত। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেছেন, মামলাটির বিচার শুরু করার আগে আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে।এদিকে, মামলাটির বিচার নিষ্পত্তির জন্য বিশেষ জজ আদালত-৩-এ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।এ মামলার আসামি খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ২২ মে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।