জিয়া পরিবারকে হেয় করতেই কোকোকে সাজা দেওয়া হয়েছে: মির্জা ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছোট ছেলে হওয়ায় আরাফাত রহমান কোকোকে সাজা দেওয়া হয়েছে। জিয়া পরিবারকে হেয় করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে। এ মামলার ভিত্তি নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিত। কোকোকে ফাঁসানোর জন্যই এটা করা হয়েছে।আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ প্রমুখ।