জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ থেকে বিএনপির নেওয়া ১২ দিনের কর্মসূচিও শুরু হয়েছে।