জিলাপির কদর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ জুন নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন সামনে রেখে এলাকায় বেড়েছে জিলাপির কদর। প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। প্রচণ্ড রোদ মাথায় নিয়ে দিনভর প্রচারণা শেষে কর্মী-সমর্থকেরা বিকেলে বিশ্রামে জড়ো হন ছায়াযুক্ত জায়গায়। প্রার্থীরা এ সময় সমর্থকদের খুশি করতে তাঁদের জিলাপি দিয়ে আপ্যায়ন করেন। মাস্কা ইউনিয়নের মাস্কাবাজারের মিষ্টির দোকানের মালিক নূরুল ইসলাম বলেন, জিলাপির বিক্রি বেড়েছে। আজও (গতকাল) এক চেয়ারম্যান পদপ্রার্থী চার মণ জিলাপি নিয়েছেন। কেন্দুয়া প্রতিনিধি