জিল্লুর রহমানের বলিষ্ঠ ভূমিকায় গণতন্ত্র ফিরে আসে: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ওয়ান ইলেভেনের পর জরুরি অবস্থার সময় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বলিষ্ঠ ভূমিকার জন্যই দেশে গণতন্ত্র ফিরে আসে। বর্তমান সময়েও তাঁর প্রয়োজন ছিল। আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যনির্বাহী কমিটির সভায় নীরবতা পালন ও শোক প্রস্তাব নেওয়া হয়। পরে আজকের সভা মুলতবি করা হয়। গত বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান জিল্লুর রহমান। গতকাল শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।