জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ গঠন আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানি আবার পিছিয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোয়াজ্জেম হোসেন শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আগামী ২৯ জুন।এর আগে ২৭ জানুয়ারি ও আজ ২১ এপ্রিল মামলাটির অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ওই দুই তারিখেই সংসদ অধিবেশনে ব্যস্ত থাকার কারণ উল্লেখ করে খালেদা জিয়ার পক্ষ থেকে আরও সময় চেয়ে আবেদন করা হয়।খালেদা জিয়াসহ সাতজনকে আসামি করে গত ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে। তাতে অভিযোগ করা হয়, ট্রাস্টটির ব্যাংক হিসাব থেকে ক্ষমতার অপব্যবহার করে এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ভুয়া এফডিআর করে পরে তা ব্যাংক থেকে তুলে আত্মসাত্ করেছেন আসামিরা। এ ছাড়া ১৯৯৩ সালের সেপ্টেম্বরে নিবন্ধিত জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অস্তিত্ব নিবন্ধনপত্রে উল্লিখিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি।