জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগপত্র দেবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব সেতু নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই এ নিয়ে আর তদন্ত না করে বিষয়টি নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সঙ্গে ভৈরব সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দ্রুত এ বিষয়ে অভিযোগপত্র জমা দেওয়া হবে।ভৈরব সেতু প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ২০০৮ সালে অভিযোগ করা হয়েছিল, সেতুর নির্মাতা প্রতিষ্ঠানকে দরপত্রের নির্ধারিত মূল্যের অতিরিক্ত প্রায় ১০০ কোটি টাকা বেশি দেওয়া হয়েছিল। যেসব তথ্য বা এ-সংক্রান্ত অভিযোগ ছিল, সেগুলোর প্রমাণ পাওয়া যায়নি।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান বলেন, পূর্ণ তদন্তে প্রমাণিত হয়েছে, এ ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শিগগির অভিযোগপত্র জমা দেওয়া হবে।