জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করলেন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি বাংলাদেশের দায়িত্বও নিয়েছিলেন। জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।’ঢাকা মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির নেতারা জিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, সরকার জাতীয় সমস্যা ও জনদুর্ভোগ লাঘব করার কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা মীমাংসিত বিষয়গুলো টেনে এনে অযথা বিতর্ক তৈরি করছে। তিনি অভিযোগ করেন, জনগণের দৃষ্টি সরাতে স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন, জিয়ার নাম পরিবর্তন, খালেদা জিয়াকে বাড়িছাড়াসহ নানা কাজ নিয়ে সরকার অযথা সময় নষ্ট করছে। খোন্দকার দেলোয়ার বলেন, সরকার মানুষের সমস্যা আড়াল করতে বিরোধী দলের পিছনে লেগেছে। তিনি সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতা-কর্মীদের ওপর আহ্বান জানান।ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ২৭ মার্চ ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। তিনিই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শেখ মুজিব ৭ মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার কথা বলেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া।অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাস বক্তব্য দেন।