জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত মন্ত্রিসভা অনুমোদন করেছে। এ ছাড়া দেশের যেসব স্থাপনার নাম চারদলীয় জোট সরকারের আমলে পরিবর্তন করা হয়েছিল, সেগুলো আগের নামে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বরিশাল জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম বদলে বরিশাল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।