জিয়া হায়দারের খুনিদের কঠোর শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের মধ্যপীরেরবাগ এলাকার বাড়ির মালিক কাজী জিয়া হায়দার খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তাঁর পরিবার, দুই সন্তানের বন্ধু ও এলাকাবাসী।আজ শনিবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে তাঁরা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, জিয়া হায়দার খুনের এক সপ্তাহ পেরিয়ে গেছে। মামলার এজাহারে বর্ণিত আসামিদের মধ্যে দুজন ছাড়া আর কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ রহস্যজনকভাবে তাদের গ্রেপ্তার করছে না। এ পরিস্থিতিতে জিয়ার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা। উল্লেখ্য, ২১ জানুয়ারি দিনে দুপুরে বাসায় ঢুকে কাজী জিয়া হায়দারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।