জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, রশিদুল ইসলাম, ইয়াসমিন আরা হক, হামিদুল হক, হাবিবুর রহমান, জুলফিকার হোসেন প্রমুখ। একই সময়ে স্থানীয় পার্টি সেন্টারে শহর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এতে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া।