জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করা সংবিধানবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন করা হয়েছে। এই ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের অংশ। কাজেই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন—এটা যাঁরা বলেন, তাঁরা মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সংবিধানের বিরুদ্ধে কথা বলেন। কেউ এই দাবি করলে স্বাধীনতার ঘোষণা নিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী তিনি রাষ্ট্রদ্রোহী হবেন।আজ শনিবার বিকেলে রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণাপত্র ও যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার ৩৯তম বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই আলোচনার আয়োজন করে।আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। এর পরও যাঁরা জিয়াকে স্বাধীনতার ঘোষক বলতে চান, তাঁরা কেন স্বাধীনতা দিবস ২৭ মার্চ করার দাবি করেন না? কারণ, জিয়াউর রহমান তো ’৭১-এর ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন।