জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা বেআইনি: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা বেআইনি। কারণ, এটা ইতিহাস বিকৃতি ও মিথ্যাচার। জিয়া নিজেও কখনো দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক। এ জন্য আইনমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।আওয়ামী লীগ ওয়াশিংটন শাখার নেতা-কর্মীদের আয়োজনে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ডে অবস্থিত কমফোর্ট ইন হোটেলে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। সভায় আইনমন্ত্রী আরও বলেন, সংবিধানে পঞ্চম সংশোধনী বাতিলের পর এমনিতেই জামায়াত নিষিদ্ধ হয়ে গেছে।আইনমন্ত্রী বলেন, সামরিক শাসকদের উদ্দেশ্য থাকে ক্ষমতা দখল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা দখল নয় একটি বড় মিশন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। আর সেটি হচ্ছে, স্বাধীনতার চেতনাকে নিঃশেষ করে পাকিস্তানি চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা। যার ফলে তিনি একের পর এক সংবিধান পরিবর্তন করে তাঁর ক্ষমতাকে নিষ্কণ্টক করতে চেয়েছেন।আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এ জন্য যেকোনো ধরনের প্রতিবন্ধকতাই আসুক না কেন এদের বিচার করা হবেই।আর এ বিচারকাজে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অর্থ বরাদ্ধসহ সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলেছে। এই বিচারকে স্বচ্ছ করার বিষয়টিও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করা হয়েছে।