জিয়াবাওয়ের সম্পদ নিয়ে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তদন্ত করবে তাঁর দল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। সম্প্রতি ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, জিয়াবাওয়ের পরিবারের সদস্যদের কমপক্ষে ২৭০ কোটি ডলারের ‘গোপন সম্পদ’ আছে। আজ সোমবার ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়।কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও নিজেই বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রস্তাব করেন। পলিটব্যুরো এই প্রস্তাব সমর্থন করেছে।নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে ‘হংকং ডেইলি’ জানায়, জিয়াবাও নিজেই দলের পলিটব্যুরোর সদস্য। এই তদন্তের মধ্য দিয়ে যে তাঁকে অভিযোগ থেকে রেহাই দেওয়া হবে, বিষয়টা স্পষ্ট।চীনের প্রধানমন্ত্রীর পরিবারের আইনজীবীরা গত ২৬ অক্টোবর ‘দ্য নিউইর্য়ক টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৮ সালে জিয়াবাও ভাইস প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর মা, ভাই-বোন ও সন্তানেরা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে তথ্য রয়েছে। এ ব্যাপারে পিকিং বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হি উইফেং বলেন, দলের জ্যেষ্ঠ নেতারা বিষয়টি নিয়ে খুব বেশি দূর এগোবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, জিয়াবাও যদি নিজে থেকেও তাঁর সম্পদের হিসাব প্রকাশ করতে চান, ‘গোপন সম্পদের’ অধিকারী জ্যেষ্ঠ নেতারা বেকায়দায় পড়ার আশঙ্কায় তাঁকে সামনে এগোতে দেবেন না।