জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।বিএনপি ছাড়াও এর অঙ্গ-সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে চলমান আন্দোলন তীব্রতর পর্যায়ে নিয়ে যাওয়া ও তত্ত্বাবধায়ক সরকা-ব্যবস্থা ফিরিয়ে আনা বিএনপির জন্য চ্যালেঞ্জ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই আন্দোলন সফল হবে।মির্জা ফখরুল বলেন, বিএনপি ৩৪ বছরে এ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতন্ত্র হরণ হয়েছিল। জিয়াউর রহমানের নেতৃত্বে তা ফিরে আসে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের একটি দেশে পরিণত হয় বলেও দাবি করেন তিনি।মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র এখন হুমকির সম্মুখীন। অর্থনীতি বিপন্ন। এ অবস্থায় বিএনপি দায়িত্বশীল দল হিসেবে ভূমিকা পালন করছে।