জীবন মানে যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের অনেক মানুষ কর্মসংস্থানের জন্য আশ্রয় নেয় নগরে। আমিও সে রকম একজন নগরবাসী। আমি বসবাস করি বারিধারার পাশের কালাচাঁদপুর এলাকায়। এ এলাকায় আমরা ১০ বছর ধরে আছি। আমি একজন চাকরিজীবী। এই এলাকায় বাসা ভাড়া করে আমার পরিবারের সঙ্গে থাকি। যে বাসায় থাকি, এর মালিক বাসাটি তাঁর প্রয়োজন বলে আমাকে জানান। মানে বাসাটি আমাকে ছেড়ে দিতে হবে। সে জন্য অফিস শেষ করে বের হতে হয় বাসার খোঁজে। কিন্তু নগরের বাসাগুলো এমন অবস্থা, যে বেতন পাই তা দিয়ে মোটামুটি একটি ভালো বাসা নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ, অতিরিক্ত বাসাভাড়া চাচ্ছেন মালিকেরা। বাসাভাড়ার কারণে নগরের অনেক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ, তাঁরা যেন বাসাভাড়া একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসেন। এতে সাধারণ জনগণের বিশেষ উপকার হবে।সেলিনা হাসানকালাচাঁদপুর, ঢাকা।