জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খলিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে অভিনেতা খলিলুল্লাহ খান খলিলকে। ১২ নভেম্বর রাতে ল্যাবএইড হাসপাতাল থেকে তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। এই প্রতিবেদন লেখার সময় চিকিৎসক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খলিলের জন্য কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। খলিলুল্লাহ খানের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুনসহ অনেকেই। খলিলুল্লাহ খানের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে