জীবননগর ও দর্শনায় জাসদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও দর্শনায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি জীবননগর শাইন ক্লাব চত্বরে উপজেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাসদের সভাপতি ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক এম সবেদ আলী, জেলা ন্যাপের সভাপতি কাজী বদরুদ্দোজা ও জেলা গণফোরামের সভাপতি কাজী গোলাম মোস্তফা। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ওয়ালিউল ইসলামকে সভাপতি ও শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে উপজেলা জাসদের ২৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ৩ জানুয়ারি দর্শনা দর্শন সিনেমা হল চত্বরে পৌর জাসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর জাসদের সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আজাদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ মজনুর রহমান ও দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন ওয়ালিউল ইসলাম, রমজান আলী জোয়ার্দ্দার ও মো. মঈনুদ্দীন। সম্মেলনে হারুণ অর রশিদকে সভাপতি ও ইমরুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়।