জীবনযাত্রার মান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সরকারের শাসনামলে জীবনযাত্রার মান বাড়ার ব্যাপারে উত্তরদাতাদের মতামত কমবেশি একই ধরনের ছিল। দুই বছরে জীবনযাত্রার মান বেড়েছে খানিকটা। আগের বছর ৫১ শতাংশ উত্তরদাতা এ ব্যাপারে ইতিবাচক মত দিয়েছিলেন, এবার তা বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। অন্যদিকে দুবারই ২২ শতাংশ করে উত্তরদাতা বলেছেন, জীবনযাত্রার মান বাড়েনি। বিষয়টি নিয়ে অনিশ্চিত ছিলেন আগের বছর ২৮ শতাংশ, এবার ২৬ শতাংশ উত্তরদাতা।