জীবনশঙ্কায় দিল্লির সেই ছাত্রী, নিষ্ক্রিয় হচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শুক্রবার ছাত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে হাসপাতালের সর্বশেষ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।হাসপাতাল সূত্র জানিয়েছে, ওই ছাত্রীর অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হচ্ছে।হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলভিন লোহ জানিয়েছেন, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিত্সার মাধ্যমে তাঁকে (ছাত্রী) বাঁচানোর চেষ্টা করছেন চিকিত্সকেরা। কিন্তু এর পরও অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।এর আগে হাসপাতাল সূত্র জানিয়েছিল, ওই ছাত্রী মস্তিষ্কে মারাত্মক আঘাত পেয়েছেন। এ ছাড়া ফুসফুস ও তলপেটে সংক্রমণ রয়েছে। এ কারণে তাঁর অবস্থা মারাত্মক পরিণতির দিকে যাচ্ছে।এদিকে আক্রান্ত ছাত্রীর মা-বাবাকে মানসিকভাবে উত্সাহ জোগাতে তাঁদের সঙ্গে আছেন সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা।গত ১৬ ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী ওই ছাত্রী। এরপর তাঁর বন্ধুসহ তাঁকে বাস থেকে ফেলা দেওয়া হয়। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার ভারত সরকার তাঁকে উন্নত চিকিত্সার্থে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠায়। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।