একাত্তর সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীন দেশ এনেছেন। তাঁদের স্বপ্ন ছিল একটি সুন্দর দেশ গড়া। শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে তোমাদের— এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনেরা এসব কথা বলেছেন। গুণীজনেরা বলেন, ‘জীবন শুধু নিজের একার নয়, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। তোমরা দেশের প্রাণশক্তি। ভবিষ্যতে দেশ পরিচালনার ভার নিতে হবে তোমাদের। তাই সেবা ও ত্যাগের মহিমায় নিজেকে গড়ে তুলতে হবে।’প্রথম আলোর আয়োজনে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের সহযোগিতায় গতকাল শনিবার দিনাজপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ঢাকার নবাবগঞ্জ—এই চার এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানের প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন, এবিসি রেডিও এবং প্রথম আলো ডট কম। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: জিলা স্কুল মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার। এখানে দুই পর্বে মোট এক হাজার ৮১৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।প্রথম পর্বে হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, থানসামা, বীরগঞ্জ, কাহারোল ও বোচাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বেলা তিনটায় দ্বিতীয় পর্বে সংবর্ধনা দেওয়া হয় দিনাজপুর সদর, বিরল ও চিরিরবন্দর উপজেলার কৃতী শিক্ষার্থীদের। আলোচনায় অংশ নিয়ে হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের সবার স্বপ্ন ছিল একটি সুন্দর দেশ গড়া। তাঁদের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে তোমাদের।’ এরপর পৃষ্ঠা ২১ কলাম ৪কঠোর পরিশ্রম ও দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কান্তা রায় রিমি। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা সাফল্যের চাবিকাঠি। ভবিষ্যতেও সাফল্যের ধারা বজায় রাখার জন্য এখন থেকেই যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন প্রথম আলোর গবেষণা বিভাগের উপদেষ্টা মো. লুৎফুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর পরমাণু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্রের পরিচালক বি কে বোস, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার, মাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান, বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম চৌধুরী, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহীন আখতার, আমেনা বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউসিবি ব্যাংকের দিনাজপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ছাদিকুর রহমান। কৃতী শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় ফারজানা আকতার, সাদিয়া মাহান্নাজ, স্বপন রায়, মেহেদী হাসান। অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা সঞ্চারক (ক্রেস্ট) দেওয়া হয় আমেনা-বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুলকে। সাংস্কৃতিক আয়োজনে নৃত্য পরিবেশন করে কৃতী শিক্ষার্থী পূজা, ঝিলিক, তানজিদা ও লোপা। গান গেয়ে শোনায় তন্ময়, ঐশী, শর্মিষ্ঠা, নিপুণ, সৃজন রায়। আবৃৃত্তি করেন আসেফ রাফি। চাঁদপুর: সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। এতে জেলার আট উপজেলার দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া নয় শ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, ‘তোমরা দেশের প্রাণশক্তি। দেশ পরিচালনার ভার নিতে হবে তোমাদের।’ জীবন শুধু নিজের জন্য নয়, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার পরামর্শ দেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ হোসেন। প্রবীণ শিক্ষক কামরুজ্জামান চৌধুরী বলেন, শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীরা মানের দিক থেকেও যাতে ভালো হয়, সেদিকে শিক্ষাসংশ্লিষ্ট সবার খেয়াল রাখতে হবে। আগামী দিনে আরও ভালো ফল করার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা বলেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর বাহার।চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক রূপক রায় বলেন, এইচএসসিতেও জিপিএ-৫ পাওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার জন্য শপথ করান প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউসিবি ব্যাংকের চাঁদপুর শাখার অপারেশন ম্যানেজার সুবল চন্দ্র দে, বন্ধুসভার সহসভাপতি অভি পোদ্দার।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় মিসকাতুল ইসলাম, নুসরাত খান, নাঈমা মাহফুজা। অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সমঞ্চাননা দেওয়া হয় হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়কে। আলোচনার ফাঁকে ফাঁকে গান গেয়ে শোনান বন্ধুসভার সদস্যরা। নৃত্য পরিবেশন করেন সুবর্ণা। লক্ষ্মীপুর: শহরের নছির আহমেদ ভূঁইয়া মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে জেলার পাঁচ উপজেলার তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এম জে আলম। আলোচনায় অংশ নিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুব মোহামঞ্চদ আলী বলেন, ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। চরিত্রবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল হোসেন। দেশপ্রেমে উদ্বুদ্ব হওয়ার আহ্বান জানান লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মৃণাল কান্তি সাহা। প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, যদি লক্ষ্য স্থির থাকে, শিক্ষাই মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটাতে পারে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন তেজদীপ্ত আলো ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশার কথা শোনান প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক সাজেদ ফাতেমী। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় সুইটি আক্তার, সুলতানা আক্তার। অনুষ্ঠানে প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়কে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে শোনায় কৃতী শিক্ষার্থী ঐশ্বর্য সেনগুপ্ত, শ্রাবণী চৌধুরী, শিল্পী সাজেদ ফাতেমী, কবিতা আবৃত্তি করেন এস এম জাহাঙ্গীর, আরব জাহান, তানজিলা পিয়াস, কৌতুক পরিবেশন করেন জান্নাত আরা, রাসেল ও শিমুল। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সম্পাদকমণ্ডলীর সদস্য শাকিল মাহবুব, লক্ষ্মীপুর বন্ধুসভার সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর ও বর্তমান সভাপতি মারজাহান চৌধুরী।নবাবগঞ্জ (ঢাকা): শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পদচারণে সকাল থেকেই মুখর ছিল অনুষ্ঠানস্থল উপজেলার আবদুল ওয়াছেক মিলনায়তন। প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হকের সঞ্চালনায় সকাল ১০টায় শুরু হয় মূল আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই ছিল দলীয় নৃত্য। ‘মঙ্গল দীপ জ্বেলে’ গানের সুরে নবাবগঞ্জ ললিতকলা একাডেমির শিল্পীদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। দোহার ও নবাবগঞ্জ—দুই উপজেলার কৃতী শিক্ষার্থীদের গতকাল একসঙ্গে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মহসীন হাসান। আলোচনায় অংশ নিয়ে নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত বলেন, ‘আলোকিত সমাজ গড়া ও ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে কৃতী শিক্ষার্থীদের কাজ করতে হবে।’সমাজকে বদলে দিতে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। দুই উপজেলার ৭১ জন কৃতী শিক্ষার্থীদের অভিনন্দনপত্র তুলে দেন মধুরখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক ও চুড়াইন আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম। অনুষ্ঠানে দোহার উপজেলার মধুরখোলা উচ্চবিদ্যালয়কে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান করা হয়। সমাপনী বক্তব্য দেন নবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি সালাহউদ্দিন।