জীবনের নিরাপত্তার দাবিতে ইউপি চেয়ারম্যানদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের নিরাপত্তার দাবিতে ইউনিয়ন পরিষদ ফোরাম যশোর জেলা শাখার উদ্যোগে গত ২৪ নভেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আইউব হোসেন প্রমুখ।স্মারকলিপিতে বলা হয়েছে, ১৬ নভেম্বর সন্ত্রাসীদের ছোড়া বোমার বিস্ফোরণে যশোরের শার্শা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী ও গত বছর সন্ত্রসীদের ছুরিকাঘাতে মনিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রকাশ চন্দ্র নিহত হন। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো কোনো শাস্তি হয়নি। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরমপন্থী ও সন্ত্রাসীরা সংগঠিত হচ্ছে। তারা বিভিন্ন সময়ে ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থীদের হত্যার হুমকি দিচ্ছে। যার জন্য তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাই প্রশাসনের সহায়তা কামনা করছেন।