জীবন্ত পুড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বায়োজিদ গ্রামে গতকাল শুক্রবার রাতে চুলা থেকে ঘরে আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিন শিশু জীবন্তদগ্ধ হয়ে মারা গেছে। এরা হলো—মো. ফকির (৯), বিবি আয়েশা (৬) ও সম্পদ (২)। তাঁদের বাবার নাম গিয়াস উদ্দিন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে গিয়াস উদ্দিনের বসতঘরের কোণে একটি লাকড়ির চুলায় রান্না করছিলেন তাঁর স্ত্রী আলেয়া বেগম। একপর্যায়ে চুলা থেকে তাঁদের খড়ের ঘরে আগুন লাগে। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ওই তিন শিশু জীবন্তদগ্ধ হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর এলাকাবাসী আগুন নেভাতে সক্ষম হয়। পরে তিন শিশুর লাশ উদ্ধার করে তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) স্বপন সরকার প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।