জীবিত থাকতেই একাত্তরের ঘাতকদের বিচারের কাঠগড়ায় দেখতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরপ্রতীক তারামন বিবি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী কাজ ধর্ষণ, লুটপাট, হত্যা ও অগ্নিসংযোগ করেছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আমরা জীবিত থাকতেই তাদের বিচারের কাঠগড়ায় দেখতে চাই।’আজ বুধবার গাইবান্ধা শহরের ট্রাফিক মোড়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে জেলা জাসদ আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।আগামী প্রজন্মের উদ্দেশে তারামন বিবি বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করছে। কিন্তু এই প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বর্তমানে দেশে যে আন্দোলন গড়ে উঠেছে, তা অব্যাহত রাখতে হবে। তা না-হলে তারা আবার মাথা চারা দিয়ে উঠবে।