জুডি ডেঞ্চের দেব প্যাটেল বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্লামডগ মিলিয়নিয়র’ তারকা দেব প্যাটেলের সঙ্গে ‘দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’ ছবিতে অভিনয় করেছেন ব্রিটিশ চলচ্চিত্র, মঞ্চ ও টিভি অভিনেত্রী জুডি ডেঞ্চ। একসঙ্গে কাজ করতে গিয়ে এরই মধ্যে দেবের ভক্ত বনে গেছেন বর্ষীয়ান এই তারকা। সম্প্রতি দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জুডি ডেঞ্চ। পাঁচ দশকের অভিনয় জীবনে এর আগে দেবের মতো এতটা কর্মপরায়ণ অভিনেতা দেখেননি বলেই মত দিয়েছেন ৭৭ বছর বয়সী এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘৫৬ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে সম্পৃক্ত রয়েছি আমি। এই দীর্ঘ সময়ে যতো অভিনেতার সঙ্গে আমি কাজ করেছি, তাঁদের আর কারো মধ্যেই দেবের মতো এতটা কর্মচাঞ্চল্য লক্ষ্য করিনি।’ জুডি আরও বলেছেন, ‘দেব যেন রীতিমতো একটি পাওয়ার হাউস, খুব শক্তিশালী ব্যাটারির সঙ্গেও তুলনা করা যায় তাঁকে। সে সব সময়ই নতুন কিছু করার চেষ্টায় ব্যতিব্যস্ত থাকে এবং প্রতিটি দৃশ্যেই নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে চায়। আরকেটা বিষয় হলো, সব কাজই হাসিমুখে করে সে। আমি তার ভবিষ্যত্ নিয়ে খুবই আশাবাদী। সব সময়ই তার পেশা জীবনের খুঁটিনাটি খুব কাছ থেকে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছি আমি।’‘দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’ ছবিটি পরিচালনা করেছেন জন ম্যাডেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিলিয়া ইমরি, বিল নিঘি, রোনাল্ড পিকআপ, ম্যাগি স্মিথ, টম উইলকিনসন, পেনেলোপে উইলটন প্রমুখ। ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ১৮ মে।