জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হবে ৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে।এ পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৪৮ হাজার ৭৮ জন শিক্ষার্থী। একই সঙ্গে ওই দিন থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। ওই পরীক্ষায় অংশ নেবে দুই লাখ ৭২ হাজার ৬৫৩ জন ছাত্রছাত্রী।আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার তারিখ ঘোষণাসহ বিভিন্ন দিক তুলে ধরেন। মন্ত্রী জানান, অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি পরীক্ষার আদলে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার নীতিমালা ও সময়সূচি এরই মধ্যে ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়েছে।