জুনের আগেই সম্পদের বিবরণ দাখিল: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু মন্ত্রী ও সাংসদ নন, বিচারপতিরাও সম্পদের হিসাব দেবেন। আগামী জুনের মধ্যেই এ হিসাব তাঁরা সরকারের কাছে দাখিল করবেন। আজ রোববার দুপুরে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দারিদ্র্য বিমোচন কৌশল-২-এর (সংশোধিত) মোড়ক উন্মোচন শেষে অর্থমন্ত্রী এ এম এ মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে যে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা সেখান থেকে সরে আসিনি। ২০০৯ সালে মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়নি, কারণ ২০০৮ সালে নির্বাচনের আগে তাঁরা সেটি নির্বাচন কমিশনে দাখিল করেছিলেন। আগামী অর্থবছরে মন্ত্রী, এমপি ও বিচারপতিদের সম্পদের বিবরণ থাকবে। প্রধান বিচারপতিও এই বিষয়টির পক্ষে কথা বলেছেন।’