জুনের মধ্যে আরও দেড় হাজার মেগাওয়াট বিদ্যুত্: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেছেন, আগামী জুনের মধ্যে আরও দেড় হাজার মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হবে। নির্মাণাধীন এসব বিদ্যুেকন্দ্রের মধ্যে সরকারি খাতে ১৫৮ এবং বেসরকারি খাতে (রেন্টাল ও কুইক রেন্টাল) এক হাজার ৩৪৩ মেগাওয়াট বিদ্যুত্ আসবে।জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে আজ সোমবার প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে এক হাজার ১৩১ মেগাওয়াট নতুন বিদ্যুত্ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের ব্যবহার বার্ষিক ৮ শতাংশ হারে বাড়লেও এর সঙ্গে সংগতি রেখে উত্পাদন বাড়েনি। ফলে গ্যাসের কিছুটা সংকট তৈরি হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার আগে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়াতে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ করা হয়নি। তবে আগামী তিন বছরের মধ্যে ২০টির অধিক কূপ খনন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এনামুল জানান, ডিসেম্বর-২০১২ নাগাদ দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ তরল গ্যাস আমদানির জন্য সরকার কাজ করছে। একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, ডিসেম্বর-২০১৩ সাল নাগাদ গ্যাসের উত্পাদন দৈনিক এক হাজার ১৫০ মিলিয়ন ঘনফুট বৃদ্ধি পাবে।