জুম গ্যালারিতে ‘মুডস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুমে চলছে ফরাসি শিল্পী এলুদি ওবারলির তৃতীয় একক চিত্রশিল্প প্রদর্শনী। গত মঙ্গলবার বিকেলে ‘মুডস’ শিরোনামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্যানডি রিভস। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অঁলিভিয়ে লিতভিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাম্প্রতিক বছরগুলোতে আঁকা নয়টি চিত্রশিল্প এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। শিল্পকর্মগুলোর মূল প্রতিপাদ্য হলো: ‘অন্তর্নিহিত শক্তিকে ছড়িয়ে দেওয়া এবং উজ্জ্বল রঙের মাধ্যমে নিজের অনুভূতিগুলো প্রকাশ করা।’ চিত্রকর্মের মাধ্যমে শিল্পী এলুদি জীবন সম্পর্কে তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গি সাধারণের সঙ্গে বিনিময় করতে চান। প্রদর্শনী চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা, শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।