জুমায় লাখো মুসল্লি, ছয়জনের মৃত্যু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের মানুষের সুখ-শান্তি কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে মুসলিম উম্মাহর বিশ্ব ইজতেমা। আজ শুক্রবার ইজতেমার প্রথম দিন লাখো মানুষ ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেছেন। এদিকে ইজতেমায় এসে অসুস্থ হয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিত্সক ইসমাইল হোসেন সিরাজী ওই ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম দফা শেষ হবে। আর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় দফা।নিহত ব্যক্তিরা হলেন: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদ গ্রামের হাবিবুর রহমান (৬৫), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাগরিয়া গ্রামের নজীব উল্লাহ (৬০), ফেনীর মো. মোস্তফা (৬২), মাদারীপুরের রতন সরকার (৫৫), হবিগঞ্জের আবদুল গফুর খান (৫৫) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহমাদ্দি গ্রামের আলিম উদ্দিন সরকার (৬০)।ভোর হতেই দেশ-বিদেশের মুসল্লিরা দলে দলে ইজতেমাস্থলে জড়ো হতে থাকেন। ফলে ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয় জুমার নামাজের জামাত। এ সময় অনেকেই মূল ময়দানে দাঁড়াতে না পেরে আশপাশের ফাঁকা মাঠ ও সড়কে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন। কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা। পাকিস্তানের আমির হাজি আবদুল ওয়াহাব আমবয়ান করেন।এদিকে ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের চাপে টঙ্গী, স্টেশন রোড, আব্দুল্লাহপুরসহ পার্শ্ববর্তী এলাকায় দিনব্যাপী তীব্র যানজট লেগে থাকে।জুমার নামাজের ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের মজলিসে শুরার সদস্য মাওলানা জোবায়ের।পানির জন্য দীর্ঘ লাইনজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্ব ইজতেমার মাঠে ১২টি গভীর নলকূপের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১৪ লাখ লিটার পানি সরবরাহ করছে। তার পরও খাওয়া ও গোসলের পানির জন্য মুসল্লিদের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। গত বছরের চেয়ে এ বছর গোসলখানা, অজুখানা ও শৌচাগার বাড়ানো হলেও প্রয়োজনের তুলনায় তা ছিল অনেক কম। এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা জানান, চাহিদা বেশি থাকায় পানির সমস্যা দেখা দিয়েছে। নিরাপত্তাব্যবস্থাইজতেমা ময়দানের চারপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় র্যাব ও পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। মাঠের প্রবেশপথ ও আশপাশে অর্ধশতাধিক সিসি টিভিতে সার্বিক কার্যক্রমের চিত্র ধারণ করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পইজতেমা ময়দানের উত্তর পাশে মন্নুনগর এলাকায় বিনা মূল্যে অর্ধশত চিকিত্সাসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।টঙ্গী হাসপাতালে চিকিত্সাটঙ্গী হাসপাতালে আজ বিকেল চারটা পর্যন্ত ৭৮ জন মুসল্লি চিকিত্সা নিয়েছেন। তাঁদের মধ্যে শ্বাসকষ্ট ও হূদরোগে আক্রান্ত ১২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং ১৫ জন টঙ্গী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিত্সক মো. মামুন-উর-রশিদ। এদিকে গত বৃহস্পতিবার ভোরে হূদরোগে আক্রান্ত হয়ে নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের আ. জলিল (৫৫) মারা গেছেন। শুক্রবার বাদ ফজর ও বাদ জুমা নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।