জুরাইনে আগুনে পুড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনের রেলগেট এলাকার তিনটি দোকানে আজ রোববার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের স্টেশন অফিসার শাহজাদী সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোর চারটার দিকে আগুন লাগে। মশার কয়েল থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই এ আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে প্রাণ গোপাল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। আগুন লাগার সময় তিনি দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে ওই তিনটি দোকানের মোট ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন শাহজাদী সুলতানা।