জুরাইনে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব জুরাইনে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শফিকুল কবিরের ছেলে রাশেদুল কবিরের স্ত্রী রিতা এবং তাঁর দুই সন্তানকে (এক ছেলে ও এক মেয়ে) মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার সকালে পূর্ব জুরাইনের আলমবাগে একটি তিনতলা বাড়ির দোতলায় বেড রুমে তাঁদের লাশ পাওয়া গেছে। খবর পয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাঁরা এ মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এটা খুন কি না, এ ব্যাপারে এখনো কেউ নিশ্চিত হতে পারেনি।